র্যাব জানায়, ফতুল্লার পাগলা বাজার বালুরঘাটের পশ্চিম পাশে একটি কালো রঙের ব্যাগ দেখতে পায় র্যাবের টিম। পরবর্তীতে ব্যাগটির চেইন খুলে ব্যাগের ভিতরে একটি কালো রংয়ের ওয়ান শ্যুটারগান পাওয়া যায়।
র্যান-১১ এর ক্যাপ্টেন রওনক এরফান খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত ওয়ান শ্যুটারগানটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।





