রুশ হামলা
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫, ভূপাতিত করেছে ৪০টির বেশি ড্রোন

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫, ভূপাতিত করেছে ৪০টির বেশি ড্রোন

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সুমি শহর দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। দিনভর এ অঞ্চলে হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও কয়েকজন। অবশ্য রুশ সেনাবাহিনীর একাধিক হামলা প্রতিহতের দাবি কিয়েভের। ভূপাতিত করেছে ৪০টিরও বেশি ড্রোন। এ অবস্থায় পশ্চিমা মিত্রদের কাছে আরও রসদের জন্য আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৫

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৫

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা খারকিভ ও দোনেৎস্কে রুশ হামলায় এক নারীসহ ৫ জন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

পাইলট নিহত হওয়ায় বরখাস্ত ইউক্রেনের বিমানপ্রধান

পাইলট নিহত হওয়ায় বরখাস্ত ইউক্রেনের বিমানপ্রধান

বরখাস্ত হলেন ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক। রুশ হামলা প্রতিহতের সময় এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত ও এর পাইলট নিহতের চারদিন পর এলো এমন ঘোষণা। বরখাস্তের ঘোষণায় কোনো কারণ উল্লেখ না করলেও জেলেনস্কি জানান, বাহিনীর সদস্যদের রক্ষা করতে কাজ চালিয়ে যেতে হবে। এদিকে, ইউক্রেনের একটি বহুতল ভবনে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত সাত জন।

ইউক্রেনে তেলের ডিপোতে হামলা, নিহত ৩

ইউক্রেনে তেলের ডিপোতে হামলা, নিহত ৩

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি তেলের ডিপোতে হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।