রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে আটক সেনা কর্মকর্তার বিষয়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আইএসপিআর। আজ (শুক্রবার, ১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।