রমজানে মেট্রোরেলে নতুন সময়সূচি; ইফতারে পানির বোতল বহনে শিথিলতা
পবিত্র রমজান মাসে রাজধানীর মেট্রোরেল চলাচলে আনা হয়েছে নতুন সময়সূচি। সরকারি অফিসের পরিবর্তিত কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) প্রথম রমজান থেকেই এ নতুন সূচি কার্যকর হয়েছে।