
যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ, চাপের মুখে নেতানিয়াহু
ইরান, গাজা, লেবাননসহ আঞ্চলিক যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগে, অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে সীমাহীন চাপের মুখে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এছাড়াও, লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্র- ইসরাইলের বিপরীতমুখী অবস্থান ভালোভাবে নিচ্ছে না ইসরাইলি জনগণ। বিশ্লেষকদের অভিমত, আসন্ন নির্বাচনে পরিবর্তন প্রত্যাশা করছে অনেক ইসরাইলি। এরইমধ্যে নেতানিয়াহুকে নির্বাচনে মাঠে শক্ত চ্যালেঞ্জ জানাচ্ছেন আরেক ডানপন্থী নেতা গাদি আইজেনকোট।

মার্কিন নিষেধাজ্ঞায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দর
বিকল্প বাজার খুঁজছে বিভিন্ন দেশ
রাশিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র বড়সড় নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্ববাজারে হঠাৎই বেড়ে গেছে জ্বালানি তেলের দর। ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৮১ ডলারে। নিষেধাজ্ঞায় যে কেবল রাশিয়াই বিপাকে পড়ছে তা নয়, রুশ জ্বালানির ওপর নির্ভরশীল চীন আর ভারতকেও এখন মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রে খুঁজতে হবে বিকল্প বাজার।