
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টির আভাস
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পরে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

অঝোর বৃষ্টিতে ‘ডুবলো ঢাকা’, দুর্ভোগ চরমে
সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টিতে ডুবে গেছে রাজধানী ঢাকা। আজ (রোববার, ১২ জুলাই) সকালের আকস্মিক জলজট ও তীব্র গণপরিবহনসংকট অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে চরম দুর্ভোগ। বৃষ্টির কারণে সড়ক তলিয়ে যাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল প্রায় থমকে গেছে।

রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা
রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গতকাল (রোববার, ২১ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ঢাকায় ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

দেশের ২১ জেলায় বন্যায় তলিয়ে গেছে ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসল
টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেশের ২১ জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজশাহী বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব ও সাগরে লঘুচাপের কারণে রাজশাহী বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ ভারতে আগেভাগেই মৌসুমি বায়ুর প্রবেশ
চলতি বছর স্বাভাবিক সময়ের এক সপ্তাহ আগেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে ভারতের দক্ষিণাঞ্চলে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৬ বছর পর এত আগে শুরু হলো বর্ষা মৌসুম। যা গোটা উপমহাদেশে ধীরে ধীরে বিস্তৃতি লাভ করছে।

রাজধানীতে হঠাৎ বজ্রসহ শিলাবৃষ্টি
রাজধানীতে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় হঠাৎ করে বজ্রসহ শিলাবৃষ্টি শুরু হয়। পরে মাঝরাতে ঝড় হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। ফলে যানচলাচল সহ কিছুটা ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।