
ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি: সিভিল ডিফেন্স কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিলো ইরান
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সিভিল ডিফেন্সের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। আজ (বুধবার, ২২ এপ্রিল) দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির এক প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ (সোমবার, ২০ এপ্রিল) স্থানীয় সময় সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

মোসাদ প্রশিক্ষিত দুই সন্ত্রাসী ও অস্ত্র জব্দের দাবি ইরানের
তেহরানে সহিংস হামলার উদ্দেশে পাঠানোর আগেই ৬০ হাজার অস্ত্র জব্দ এবং মোসাদ প্রশিক্ষিত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ইরান। এরমধ্য দিয়ে ইসরাইলের গোয়েন্দা সংস্থার বড় একটি নাশকতা পরিকল্পতা নস্যাৎ করার দাবি ইরানের আইনশৃঙ্খলা বাহিনী কমান্ড-ফারাজার। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরানে গোপন ড্রোন অভিযানে সফল ছিল মোসাদ!
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় সংঘাতের পথ থেকে শেষ পর্যন্ত ইসরাইল পিছু হটলেও, গোপন অভিযানে অনেকটাই সফল হয়েছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গত জুনে রাশিয়ার চারটি বিমানঘাঁটিতে ঢুকে যে কৌশলে ইউক্রেন হামলা চালিয়েছিল, ঠিক একই কায়দায় ইরানের ভেতর থেকে ড্রোন হামলা চালিয়েছিল ইসরাইল। বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

ইসরাইলের ৭০০ ভাড়াটে সৈনিক গ্রেপ্তার করেছে ইরান
১২ দিনের সংঘাতে ইসরাইলের হয়ে কাজ করা ৭০০ ভাড়াটে সৈনিক গ্রেপ্তার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে সিএনএন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আল জাজিরাও একই কথা জানিয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ ১৩ জুন ইরানে হামলার মাধ্যমে অপারেশন রাইজিং লায়ন শুরু করে। এর অংশ হিসেবে ইরানে কাজ করা গোপন কর্মীদের ভূমিকার কথা স্বীকার করেছে সংস্থাটি।

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬
ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৬ জনকে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ছয়জন ইসরাইলের মোসাদ সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করছিল এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হামাদান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ইসরাইলকে ‘গোয়েন্দা সহযোগিতা’; ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের অভিযোগে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তে নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ (সোমবার, ২৩ জুন) ইরানের বিচার বিভাগ বিষয়ক বার্তা সংস্থা মিজানের বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

টানা পঞ্চম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরাইল
টানা পঞ্চম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরাইল। আইডিএফের সামরিক স্থাপনা ও মোসাদের অপারেশন প্ল্যানিং সেন্টারে হামলার দাবি করেছে তেহরান। অপরদিকে তেল আবিবের দাবি, হত্যা করা হয়েছে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডারকে। এমন পরিস্থিতিতে ইরানে ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতকে পাঠানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইসরাইলের সামরিক গোয়েন্দা ও মোসাদ দপ্তরে হামলার দাবি ইরানের
ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানভিত্তিক তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা গেছে, বিবৃতিতে আইআরজিসি বলেছে- তারা ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা পরিচালনাকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের আকাশে মোসাদের স্পাইক মিসাইল
ইসরাইলের হামলা শুরুর পাঁচ দিনে কেবল তেহরান থেকেই ইসরাইলি গুপ্তচর সন্দেহে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ইরান। ইস্পাহার শহরে গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। রাজধানীর বুকে খোঁজ মিলেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম মোসাদের কাস্টোমাইজড স্পাইক মিসাইল। মোসাদবিরোধী অভিযান চলছে ইরানের দক্ষিণ-পশ্চিমেও।

‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান
ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে মোসাদের এক ‘গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ (সোমবার, ১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলের বেপরোয়া আচরণের বিরুদ্ধে হুঁশিয়ার ফ্রান্স-ইতালির
লেবাননে প্রাণঘাতি আগ্রাসী হামলা চালিয়েও হিজবুল্লাহকে দুর্বল করতে পারছে না ইসরাইল। উল্টো হিজবুল্লাহ বলছে, যুদ্ধের এখনও কিছুই দেখেনি ইসরাইল, তাদের সঙ্গে লড়াই সবেমাত্র শুরু হয়েছে। এতে চরম চাপে থাকা ইসরাইলি বাহিনী লেবাননে থাকা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের ওপর টানা তৃতীয়দিন হামলা চালিয়েছে। বেপরোয়া এই আচরণের বিরুদ্ধে হুঁশিয়ার দিয়েছে ফ্রান্স ও ইতালি।