
রায় থেকে ফাঁসি, মৃত্যুদণ্ড কার্যকরের আইনি ধাপগুলো কী কী?
বিচারিক আদালতে (Trial Court / Lower Court) কোনো আসামির মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর তা কার্যকর করার আগ পর্যন্ত বেশ কিছু জটিল ও বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংবিধান ও কারাবিধি (Constitution and Bangladesh Jail Code) মোতাবেক এসব প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। আসামিরা চাইলে বাধ্যতামূলক ধাপগুলোর পাশাপাশি অতিরিক্ত কিছু আবেদনও করতে পারে। বাধ্যতামূলক কার্যক্রম এবং আসামির সব আবেদন চূড়ান্ত নিষ্পত্তি করেই কেবল ফাঁসি কার্যকর করার আইনি বিধান রয়েছে।

ভারতকে রাজি করিয়ে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে দেশটির সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) তিনি মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সে (এমওএফএ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

আট বছর পর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিলন ঢাকায় গ্রেপ্তার
সিরাজগঞ্জের সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যার পর থেকেই পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মিলন সরকার (৪২)। তবে শেষ রক্ষা হলো না; পলাতক থাকার আট বছর পর ঢাকায় র্যাবের হাতে ধরা পড়লেন তিনি।

ষষ্ঠ দফায় ৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) ষষ্ঠ দফায় ৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিবে ইসরাইল। এরমধ্যে ২৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

গাজীপুর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুকিমুদ্দিন ওরফে লোকমানকে (৫৪) গ্রেপ্তার করেছে র্যাব-১। রোববার (৮ সেপ্টেম্বর) গাজীপুর বাসন থানাধীন কড্ডাবাজার সাকিনস্থ এলাকায় আত্মগোপন থাকা অবস্থায় মোল্লা হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।