
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন মুহাম্মদ ইউনূস
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

ধানমন্ডি-৩২ ভাঙচুর: ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিজড়িত বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

পদত্যাগ ও দেশত্যাগ নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন ফয়েজ আহমদ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ ও দেশ ছাড়ার খবর নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। গতকাল (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আলোচনা সমালোচনা।

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে দৃঢ়প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকার ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’ বলে পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পাশাপাশি এই ভোট যেন তরুণসহ সব ভোটারদের কাছে উৎসবমুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয় তা নিশ্চিত করার দায়িত্ব সবার বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআইয়ের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষকদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের জন্ম-শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।

‘গণঅভ্যুত্থান দিবস’ পালনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম কমিটির সহ-সভাপতি এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশে বিনিয়োগ করতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা
বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে ।

‘সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়’
নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা
আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য। জাপানের নিক্কেই ফোরামের ৩০তম সম্মেলনে অংশ নিয়ে কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। ডিসেম্বরে নির্বাচন করতে হলে সংস্কার কার্যক্রমে তাড়াহুড়ো হবে। তাই প্রয়োজন আরো ৬ মাস। এশিয়ার দেশগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন- এ ৩টি দায়িত্ব পালনে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার।

ব্যক্তি-সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে, এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ (রোববার, ১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করা হয়।

আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি
আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত একটার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন।