
‘বর্তমান ইসির অধীনে নির্বাচনে অংশ নেয়ার বিষয় পুনর্বিবেচনা করবে এনসিপি’
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে আগামী নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি এনসিপি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (রোববার, ১৮ জানুয়ারি) রাতে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন; চেয়ারম্যান আসিফ ও সেক্রেটারি মনিরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে সেক্রেটারি করা হয়েছে।

হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জনসাধারণ। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কুষ্টিয়ার জনসাধারণের ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে মিছিল বের হয়।

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে।

হাদির ওপর হামলায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সর্তকতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় সর্তকতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

ভারতের তিন রাফাল, এক মিগসহ পাঁচ যুদ্ধবিমান ‘ভূপাতিত’, দাবি পাকিস্তানের
পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরাইল
প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরাইল। আন্দোলনে নেমেছে দেশটির কয়েক লাখ মানুষ। বৃহত্তম ট্রেড ইউনিয়নের প্রায় ৮ লাখ শ্রমিকদের ধর্মঘটের কারণে কয়েক ঘণ্টার ব্যবধানে ধস নামে ইসরাইলের বাণিজ্যে। আন্দোলনে যোগ দেয় দুই শতাধিক কোম্পানির বিজনেস ফোরামের কর্মীসহ শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, জরুরি পরিষেবা কর্মীরা। সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে বহু সরকারি অফিস। ধর্মঘট চলে গণপরিবহন ও রেলপথে।

কবরস্থানে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করায় বিতর্কের মুখে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প কবরস্থান নিয়ে রাজনীতি শুরু করেছেন বলে দাবি করছেন কামালা হ্যারিস। মূলত আইন না মেনে আর্লিংটন কবরস্থানে গিয়ে ভিডিও ধারণ করায় এমন বিতর্কের মুখোমুখি হলেন রিপাবলিকান নেতা। তবে বিষয়টি মানতে নরাজ ট্রাম্প। তার রানিংমেট জেডি ভ্যান্স বলছেন, চিৎকার করে ডোনাল্ড ট্রাম্পকে দমিয়ে রাখতে চান কামালা। ক্ষমতায় এলে ২০২১ সালে আফগানিস্তানে ১৩ মার্কিন সেনা নিহতের ঘটনার তদন্ত হবে বলেও ইঙ্গিত দিয়েছেন জেডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ‘অনুমাননির্ভর তথ্যে ভরপুর’: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশকে নিয়ে সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে সমালোচনা করেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ২৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাংবাদিকদের কাছে ওই প্রতিবেদন নিয়ে বাংলাদেশের বক্তব্য তুলে ধরেন। প্রতিবেদনটি সরলীকরণ অনুমাননির্ভর তথ্যে ভরপুর বলে মন্তব্য করেছে সরকার।