
রোহিঙ্গা ফেরানোর শর্তে মিয়ানমারের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাবে মালয়েশিয়া
মালয়েশিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও পর্যায়ক্রমে ফেরত পাঠানোর শর্তে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানাবেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) প্রচারিত এক পডকাস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মালয়েশিয়ার দ্য নিউ স্ট্রেইটটাইমসের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালয় বিমানবন্দর বন্ধ; বাতিল আন্তর্জাতিক ফ্লাইট
মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের টাডা-উ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্রোহী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) ড্রোন হামলার পর বিমানবন্দরটির সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে সম্মত মিয়ানমার; মিন অং হ্লাইংয়ের সফর
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে ভিয়েতনাম ও মিয়ানমার। দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম স্তম্ভ হিসেবে এ খাতকে এগিয়ে নেয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। হ্যানয়ে ভিয়েতনামের নেতা তো লামের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসিয়ানে গ্রহণযোগ্যতা ফেরাতে তৎপর মিয়ানমারের সামরিক সরকারপ্রধান, গেলেন ভিয়েতনাম সফরে
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ভিয়েতনাম সফরে গেছেন মিয়ানমারের সামরিক সরকারপ্রধান মিন অং হ্লাইং। আজ (শুক্রবার , ৪ সেপ্টেম্বর) সকালে রাজধানী নেপিদো থেকে একটি ফ্লাইটে তিনি ভিয়েতনামের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এমআরটিভি। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

মিয়ানমারের সামরিক শাসকের পাশে চীন; ১৮টি চুক্তি সই
মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের রাজনৈতিক নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে দুই নেতার এক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনার সময় এই সমর্থন ব্যক্ত করেন তিনি। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, শি জিনপিং বৈঠকে বলেন, তিনি দুই দেশের জনগণের মধ্যে ‘ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্ব’ বজায় রাখতে এবং কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দিল্লি-নেপিডো বৈঠক: সীমান্তে স্থিতিশীলতা ও বাণিজ্যে জোর মোদি-মিন অং হ্লাইংয়ের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। পাঁচ দিনের এই রাষ্ট্রীয় সফরে বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বিবিসির প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

কারাগার থেকে গৃহবন্দিত্বে অং সান সু চি; জান্তা সরকারের দাবি
মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দিত্বে রাখা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং
মিয়ানমারের ‘জান্তা প্রধান’ জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পাঁচ বছর আগে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর আজ (শুক্রবার, ৩ এপ্রিল) ‘সামরিক বাহিনী নিয়ন্ত্রিত’ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি নিজের ক্ষমতাকে আনুষ্ঠানিক রূপ দিলেন। খবর আল-জাজিরার।

মিয়ানমারে নির্বাচনের আগে সু চির মুক্তি নিয়ে ধোঁয়াশা!
মিয়ানমার নির্বাচনের আগে সাবেক নেত্রী সু চির মুক্তি নিয়ে ধোঁয়াশা এখনও কাটছে না। আট হাজারের বেশি বন্দিকে মুক্তি দিলেও গণতন্ত্রপন্থি এ নেত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না জান্তা সরকার। তবে, আসছে নির্বাচনে সু চির আসন থেকে লড়বেন তারই একসময়ের সহযোদ্ধা কিয়াও কিয়াও হটওয়ে। সুচির অনুপস্থিতিতে কাওহমু অঞ্চলের মানুষের মধ্যে যে রাজনৈতিক অনীহা সৃষ্টি হয়েছে তা দূর করার প্রত্যয় জানিয়েছেন তিনি।

মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইং-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর।