মাহমুদ আব্বাস
ইসরাইলি নীতি ফিলিস্তিনিদের অস্তিত্ব ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে: জাতিসংঘে মাহমুদ আব্বাস

ইসরাইলি নীতি ফিলিস্তিনিদের অস্তিত্ব ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে: জাতিসংঘে মাহমুদ আব্বাস

ইসরাইলের নীতি কেবল দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকেই ধ্বংস করছে না, বরং তা ফিলিস্তিনিদের অস্তিত্ব ও জীবনকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে জাতিসংঘ সাধারণ অধিবেশনে সতর্ক করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনি প্রতিনিধিদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ইইউয়ের

ফিলিস্তিনি প্রতিনিধিদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ইইউয়ের

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চাওয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের ভিসা দিতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতির ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ওয়াশিংটনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে অবিলম্বে এই ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে জোটটি।

জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসের প্রবেশে ফের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসের প্রবেশে ফের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। এর ফলে আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে টানা দ্বিতীয় বছরের মতো যোগ দিতে পারছেন না আব্বাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের নেতৃত্বে গাজায় শান্তি ফেরাতে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিন: মাহমুদ আব্বাস

ট্রাম্পের নেতৃত্বে গাজায় শান্তি ফেরাতে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিন: মাহমুদ আব্বাস

চলমান আগ্রাসনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজায় শান্তি ফেরাতে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিন ভিডিও লিংকে যুক্ত হয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘বল প্রয়োগ করে ফিলিস্তিনিদের উৎখাত করা যাবে না।’ তিনি ঘোষণা করেন, সংঘাত থামার এক বছরের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজন করার পরিকল্পনা আছে তাদের।

গাজায় গণহত্যার দায় বিশ্ব এড়াতে পারে না: ফিলিস্তিনের প্রেসিডেন্ট

গাজায় গণহত্যার দায় বিশ্ব এড়াতে পারে না: ফিলিস্তিনের প্রেসিডেন্ট

গাজায় গণহত্যার দায় বিশ্ব এড়াতে পারে না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এমনই দাবি করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিশ্বজুড়ে চলা সংঘাত বন্ধে কূটনীতির মাধ্যমে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। এদিকে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।