 coalition ride on the back of a pickup truck in Kidal-320x167.webp)
মালিতে বিদ্রোহীদের হামলায় বিপর্যস্ত সেনাবহর, বন্দি বহু সেনা
মালির কৌশলগত উত্তরাঞ্চলীয় শহর আনেফিস ছেড়ে যাওয়ার সময় শনিবার সকালে দেশটির সেনাবহরে হামলা চালিয়েছে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা। দেশটির সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মালিতে পাঁচ শহরে বিদ্রোহী হামলা; সেনার দাবি ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’
মালিতে আজ (শনিবার, ৪ জুলাই) ভোরে পাঁচটি স্থানে সমন্বিত হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় একটি শহর, যেখানে সরকারি বাহিনী ও রুশ যোদ্ধারা অবস্থান করছেন, এবং রাজধানী বামাকোর দক্ষিণে একটি শহরও রয়েছে। ভূমিবেষ্টিত সাহেল অঞ্চলের এই দেশের বিপর্যস্ত নেতৃত্বের জন্য এটি নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিদ্রোহী গোষ্ঠীর হামলার জেরে নাগরিকদের মালি ছাড়ার নির্দেশ ফ্রান্সের
বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা ও চরমপন্থি জঙ্গিদের সমন্বিত হামলার মুখে মালি অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। গত সপ্তাহান্তে দেশজুড়ে ব্যাপক সহিংসতার পর বুধবার এক নির্দেশনায় ফরাসি নাগরিকদের মালিতে ভ্রমণেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিকে ‘চরম অস্থিতিশীল’ হিসেবে বর্ণনা করেছে প্যারিস। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মালিতে সেনাবাহিনীর গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৫০ জনের প্রাণহানি
মালি'র উত্তর পূর্বাঞ্চলীয় গাও শহরে সেনাবাহিনীর গাড়িবহরে বন্দুকধারীদের পরিকল্পিত হামলায় অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে। গতকাল (শনিবার, ৮ ফেব্রুয়ারি) রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা।