মানসম্মত স্বাস্থ্যসেবা
ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা

ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা

দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ কার্ড’ (e-Health Card) প্রদানের এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ (বুধবার, ১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

প্রকট হচ্ছে সুপারবাগ সংকট, নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনে জোর

প্রকট হচ্ছে সুপারবাগ সংকট, নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনে জোর

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বা সুপারবাগ সংকট দিনদিন প্রকট হচ্ছে। নতুন এক গবেষণা প্রতিবেদন বলছে, ২০৫০ সাল নাগাদ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণে সারাবিশ্বে প্রায় ৪ কোটি মানুষের মৃত্যু হতে পারে। দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ব্যাকটেরিয়াগুলো এমনভাবে তৈরি হচ্ছে যে, ওষুধ দিয়ে সেগুলোকে নির্মূল করা সম্ভব না। এই পরিস্থিতি প্রতিরোধে বিজ্ঞানীরা স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনে জোর দিয়েছেন।