
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন পেছালো
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এ প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবি, মাউশির সতর্কবার্তা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বদলি, নিয়োগ, পদোন্নতি ও প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাউশি।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন নিয়ে যা জানা গেল
সারা দেশের বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন (MPO teachers June salary update) নিয়ে গুরুত্বপূর্ণ নতুন তথ্য পাওয়া গেছে। বহুল প্রতীক্ষিত জুন মাসের বেতনের অফিশিয়াল প্রস্তাব আজ (রোববার, ২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE)-এর একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ভুল চাহিদা দিয়ে ফেঁসে যাচ্ছেন ২৩৭ প্রতিষ্ঠানের প্রধান, এমপিও বন্ধের তালিকায় যারা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের ভুল তথ্য বা ত্রুটিপূর্ণ চাহিদা দেওয়া ২৩৭টি প্রতিষ্ঠানপ্রধানের এমপিও (Monthly Pay Order) বন্ধ করতে যাচ্ছে সরকার। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ই-রিকুজিশনে এই অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়েছে (Incorrect E-Requisition: MPO Suspension Notice Issued to 237 Institution Heads by DSHE)।

সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অব এআই’ ক্যাম্পেইন শুরু
জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং এবং প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করতে সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অব এআই ইন বাংলাদেশ-২০২৬’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

মাউশির রাজস্ব খাতের বৃত্তি-উপবৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ
২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ধাপে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন মেধা ও সাধারণ বৃত্তি এবং উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ছুটির দিন ও ক্লাসের পর শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ উন্মুক্ত রাখার নির্দেশ
দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ, যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং সাধারণ ছেলে-মেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে এবং ছুটির দিনগুলোতে মাঠগুলো স্থানীয় ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এপ্রিল ২০২৬ কর্মসূচি আয়োজনের লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা আহ্বান করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বিল দাখিলে মাউশির জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি-২০২৬ মাসের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে প্রেরণ করতে অনলাইনে বিল দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। আগামীকালের (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এ বিল দাখিল সম্পন্ন করতে বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে তামাক ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যে সব নির্দেশনা দিলো মাউশি
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসগুলোতে অসংক্রামক রোগ প্রতিরোধ এবং তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার।