
নারায়ণগঞ্জে কমেছে মাছের সরবরাহ, বেড়েছে দাম
নারায়ণগঞ্জে সব ধরনের মাছের সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে দাম। প্রকারভেদে প্রতি কেজি মাছের দাম ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। হঠাৎ দামের এ ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) নগরীর ৩ নম্বর মাছঘাট বাজারে দেশি ও চাষের মাছের সরবরাহ আগের তুলনায় অনেক কম। বিশেষ করে ইলিশ, রুই, কাতলা, বোয়াল ও পাবদাসহ বিভিন্ন মাছের পরিমাণ কম থাকায় ব্যবসায়ীরা বাড়তি দামে মাছ বিক্রি করছেন।

সবজি, মুরগি ও মাছের দামে ঊর্ধ্বগতি; বাজার মনিটরিংয়ে জোর দাবি
মৌসুমের শুরুতে সবজির দাম তুলনামূলক কম থাকলেও গত কয়েক সপ্তাহে তা কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। একই সময়ে মুলা, ফুলকপি ও শিমের দাম কেজিপ্রতি ২০ টাকা করে বেড়েছে। অন্যদিকে, ডিমের দাম কিছুটা কমলেও মুরগি ও মাছের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা। তাদের মতে, বাজারে নিয়মিত ও কার্যকর মনিটরিং জোরদার করলে দাম নিয়ন্ত্রণে আসতে পারে এবং কিছুটা স্বস্তি ফিরবে।

বগুড়ায় বেড়েছে মাছের সরবরাহ, দাম এখনও চড়া
বগুড়ার মাছের বাজার ও আড়ৎগুলোতে কয়েক দিন আগের তুলনায় সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে। তবে এর প্রভাব পড়েনি দামে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ আরও কিছুটা বাড়লে কমে আসতে পারে মাছের দাম।

সিন্ডিকেটের কারণে এখনো উচ্চ মূল্যে ইলিশ বিক্রি
মৌসুমে ইলিশের চড়া মূল্য কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা ছিল ভোক্তাদের। কিন্তু ফরিদপুরের স্থানীয়রা বলছেন, সিন্ডিকেটের কারণে এখনো উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় ইলিশের দাম বেশি।

বন্যা ও বৃষ্টির প্রভাবে দাম বেড়েছে নিত্যপণ্যের বাজারে
বন্যা আর টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। বেড়েছে আদা, রসুন, কাঁচা মরিচসহ সবজির দাম। সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দামও। উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে মধ্য ও নিম্নবিত্তরা আরেকদফা চাপে পড়েছেন পণ্যমূল্যের এমন উর্ধ্বগতিতে।