মাছ চাষ
‘বটম ক্লিন অ্যাকুয়াকালচার সিস্টেম’ বদলে দিতে পারে নগর মাছ চাষ পদ্ধতি

‘বটম ক্লিন অ্যাকুয়াকালচার সিস্টেম’ বদলে দিতে পারে নগর মাছ চাষ পদ্ধতি

স্বল্প জায়গায় কম খরচে অধিক উৎপাদন, ভালো মান ও গন্ধহীন মাছ চাষের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তিন বছর গবেষণার পর ‘বটম ক্লিন অ্যাকুয়াকালচার সিস্টেম’ নামের এ পদ্ধতিটি এখন উদ্যোক্তা পর্যায়ে দেয়ার জন্য প্রস্তুত। এ পদ্ধতিতে ট্যাংকে ক্যাট ফিশ জাতের মাছ চাষে রোগ বালাই ছাড়াই গ্রোথ রেট বেশ ভালো। আরবান অ্যাক্যুয়াকালচারের ক্ষেত্রে এ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন গবেষকরা।

নড়াইলে চাহিদা মিটিয়ে মাছের পোনা যাচ্ছে ১২ জেলায়

নড়াইলে চাহিদা মিটিয়ে মাছের পোনা যাচ্ছে ১২ জেলায়

দীর্ঘদিন ধরেই বন্ধ নড়াইলের একমাত্র সরকারি মৎস্য প্রজনন কেন্দ্রটি। যার কারণে দূর-দূরান্তের হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করতেন নড়াইলের মৎস্য চাষিরা। এতে সময়, শ্রম ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। বেসরকারিভাবে গড়ে ওঠা জেলার একমাত্র হ্যাচারি থেকে সহজেই কম দামে পোনা পাওয়ায় হাসি ফুটেছে প্রান্তিক হাজারো মাছ চাষিদের। স্থানীয় চাহিদা মিটিয়ে মাছের পোনা যাচ্ছে আশপাশের অন্তত ১২টি জেলায়।

সৌদি আরবে দেশি মাছ চাষে সফলতা

সৌদি আরবে দেশি মাছ চাষে সফলতা

মরুভূমির বুকে মাছ চাষ। শুনতে অবাক লাগলেও সৌদি আরবের রিয়াদ থেকে ১শ' কিলোমিটার দূরে আল-খারিজ শহরে তারই দেখা মেলে। আধুনিক পদ্ধতিতে সেখানে মাছ চাষ করছেন প্রবাসী বাংলাদেশিরা।