মাছ আহরণ
টেকনাফে জেলেদের জীবিকা সংকট নিরসণে খাদ্যসামগ্রী বিতরণ করলো বিজিবি

টেকনাফে জেলেদের জীবিকা সংকট নিরসণে খাদ্যসামগ্রী বিতরণ করলো বিজিবি

সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সব প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এতে টেকনাফ সীমান্তবর্তী উপকূলীয় এলাকার অসংখ্য জেলে পরিবার সাময়িকভাবে জীবিকা সংকটে পড়ে। এ অবস্থায় মানবিক সহায়তার অংশ হিসেবে ৪০০ জেলে পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করে বিজিবি।

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

তিন মাস নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ (শনিবার, ২ আগস্ট) মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আবারো মাছ আহরণ শুরু হবে। এ খবর নিশ্চিত করেছেন রাঙামাটি বিএফডিসি ম্যানেজার কমান্ডার মো. ফয়েজ আল করিম। দীর্ঘ ৩ মাস ২ দিন (৯৪ দিন) পর মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামবেন জেলেরা। মধ্যরাত থেকে মাছ আহরণের কারণে কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট।

কাপ্তাই হ্রদে মাছ আহরণে ১৩ দিনে আয় প্রায় ২ কোটি টাকা

কাপ্তাই হ্রদে মাছ আহরণে ১৩ দিনে আয় প্রায় ২ কোটি টাকা

১২৭ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে এ খাতে জেলারে মোট রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। ৯৫০ টন মাছ থেকে এ রাজস্ব আয় হয়েছে। যেখানে আগের মৌসুমে ১ হাজার টন মাছ থেকে ২ কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছিল।