
শেরপুর-৩ আসনের নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনে দাখিল করা ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মোহামেডানে নির্বাচন: ১৭ পদে ৩৬ মনোনয়ন বিক্রি, সভাপতি পদে ৪
পাঁচ বছর পর আবারও উত্তাপ ছড়াচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। মনোনয়নপত্র বিতরণের শেষ দিনেই জমে উঠেছে হিসেব-নিকেশ। ১৭ পদের বিপরীতে বিক্রি হয়েছে ৩৬টি মনোনয়নপত্র, সভাপতি পদেই চার প্রার্থী। তাহলে কি সমঝোতা, নাকি ফিরছে ব্যালটের লড়াই?

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বেরের মনোনয়ন বৈধ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে শেষ দিনে ইসিতে আরও ২৩ আপিল মঞ্জুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে শেষ দিনে ২৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিনে ৬৩টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে ২৩টি আপিল মঞ্জুর হয়েছে। এছাড়া ৩৫টি আপিল না-মঞ্জুর করা হয়েছে।

ইসিতে চলছে আজ শেষ দিনের আপিল শুনানি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে। আজ (রোববার, ১৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এ শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন।

মনোনয়ন গ্রহণ-বাতিল সিদ্ধান্তের আপিল শুনানির ৫ম দিন আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির পঞ্চম দিন আজ (বুধবার, ১৪ জানুয়ারি)। দিনভর দায়েরকৃত আপিলের ২৮১ থেকে ৩৮০ তম সিরিয়ালের আপিল নিষ্পত্তি করবে কমিশন।

ইসিতে আপিল শুনানির তৃতীয় দিন; প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে ৪১টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৪১ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (সোমবার, ১২ জানুয়ারি) এ কথা জানান ইসির এ সিনিয়র সচিব।

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে ৬৪৫ আপিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। আপিল গ্রহণের শেষ দিনে আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) ইসিতে ১৭৬টি আপিল দায়ের করা হয়েছে বলে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন।

আপিল শুনানি: আপিলকারীসহ ইসিতে প্রবেশ করতে পারবে ৩ জন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে বিষয়ে আবেদনের সময় আজ শেষ হয়েছে। আদেশের বিরুদ্ধে আপিল শুনানিকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি কক্ষে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজন প্রবেশ করতে পারবে।

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ২ দিনে ইসিতে ১৬৪ আপিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দুই দিনে নির্বাচন কমিশনে মোট ১৬৪টি আপিল দায়ের করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এ আপিল দায়ের করা হয় বলে ইসি থেকে জানানো হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করলেন তাসনিম জারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। আজ (সোমবার, ৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রের ঢাকা অঞ্চলের ৭ নম্বর বুথে তিনি এ আপিল করেন।

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আজ থেকে ইসিতে আপিল শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ (সোমবার, ৫ জানুয়ারি) থেকে আপিল দায়ের করা যাবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।