
ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বারিধারা ডিওএইচএসের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

দেশের মানুষ ভোট দিলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব: তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান বলেছেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করেছিলেন। আজ সেই প্রত্যাশা পূরণের দিন। দেশের মানুষ ভোট দিলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।

ভোট দিলেন সেনাবাহিনী প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ২৫ মিনিটে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট প্রদান করেন তিনি।

দশ এ দুই পেয়েছি, বাকি আট জনগণ দেবে : ফেরদৌস
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকালে নিজের ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে। তার ভোট দেওয়ার পরপরই এই আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ বলেছেন, 'আমি আজকে বিস্মিত হয়েছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন আমাকে ভোট দিতে।'