
ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনা হবে: ভূমিমন্ত্রী
ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হবে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘এক ছাতার নিচে আসলে ভূমি ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।’ আজ (বুধবার, ২০ মে) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ
ভূমি প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক পরিদর্শন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীর বদলি করা হয়েছে। গতকাল (বুধবার, ৪ মার্চ) সকালে ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নির্ধারিত সময় পরেও অফিস তালাবদ্ধ দেখতে পান তিনি। এ ঘটনায় তিনজনকে বদলি করা হলো।

ভূমি মন্ত্রণালয়ের পূর্বের গৌরব ফিরিয়ে আনতে চেষ্টা করছি: ভূমি প্রতিমন্ত্রী
ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘ভূমি মন্ত্রণালয়ে অনেকক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেবাগ্রহীতারা অনেক কিছুই জানেন না। যেমন একটি কল সেন্টার ২৪ ঘণ্টা এবং সপ্তাহে ৭ দিনই খোলা থাকে, কিন্তু এর প্রচার জনগণের কাছে পৌঁছানো হয়নি। আমি শপথ নেয়ার পর এটি জেনেছি। আমরা এখন চেষ্টা করছি ভূমি মন্ত্রণালয়ের পূর্বের গৌরব পুনরুদ্ধার করতে এবং একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে।’