এরই মধ্যে ডিসি, এসি ল্যান্ড এবং এডিসি ল্যান্ডদের রেজিস্ট্রেশন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘দেশজুড়ে ভূমি জরিপের কাজ শুরু হয়েছে। ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক করতে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মডেল অনুসরণ করার পরিকল্পনা করা হচ্ছে।’
আরও পড়ুন:
মন্ত্রী জানান, মালিকানা পরিবর্তন ও ভূমি বণ্টন সুশৃঙ্খল করতে ভূমি কার্ড প্রবর্তনের বিষয়ে ভাবছে সরকার। সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতি তদন্তে নীরবে কাজ চলছে বলে জানান তিনি।





