বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
পাম্পে ত্রুটি: বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ

পাম্পে ত্রুটি: বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ

পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে হঠাৎ ত্রুটি দেখা দিলে ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

এক মাস পর চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

এক মাস পর চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

প্রায় এক মাস উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি আবার চালু হয়েছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে প্রায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে, যা দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সাত মাস পর উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট, অচল একটি

সাত মাস পর উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট, অচল একটি

টানা প্রায় সাত মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট। জেনারেল ওভারহলিং শেষে আজ (বুধবার, ২০ মে) বিকেল ৫টা ৪৬ মিনিটে ইউনিটটি চালু করা হয় এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

৪৮ ঘণ্টা পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১

৪৮ ঘণ্টা পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি আবারও উৎপাদনে ফিরেছে। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) রাতে ইউনিটটি উৎপাদনে ফেরে।