
আমার হাঁস আমারই চাষ করা ধান খাবে: রুমিন ফারহানা
বিএনপির মনোনয়ন না পেয়ে আক্ষেপের সুরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? ঠিক আছে আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে।

ভোট চুরি ঠেকাতে ভোটারদের কেন্দ্র পাহারার আহ্বান রুমিন ফারহানার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি ঠেকাতে প্রত্যেক ভোটারকে যার যার কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে আয়োজিত নির্বাচনি জনসভায় এ আহ্বান জানান তিনি।

‘প্রশাসনে নিরপেক্ষতার ঘাটতি হলে যেকোনো আসনে আবার ৫ আগস্ট হতে পারে’
নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে ঘাটতি দেখা দিলে যেকোনো আসনে আবার ৫ আগস্ট হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষের এক ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়েছেন বিএনপির বহিষ্কৃত এ নেত্রী।

‘বিএনপির কারণে ১৭ বছর পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে হাঁটছে’
বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের ১৭ বছরের পরিশ্রম, আন্দোলন আর আত্মত্যাগের বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

‘আগামী নির্বাচন মানুষের অংশগ্রহণমূলক করার দায়িত্ব আমাদের’
আগামী নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব বিএনপির বলে মন্তব্য করছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ (শনিবার, ২৮ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা ইউনিয়ন মুক্তমঞ্চে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভোটে জিতলে ঘরে-ঘরে গ্যাস দেয়ার ওয়াদা রুমিন ফারহানার
ভোটে জিতলে ঘরে ঘরে গ্যাস দেয়ার ওয়াদা করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ (শুক্রবার, ২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে স্থানীয় জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

'সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা তৈরি হবে না'
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 'আমি বলেছিলাম ২০২৪ এ নির্বাচন করো হাসিনা, করতে পারো। কিন্তু এক বছরের বেশি মসনদে টিকবা না। আল্লাহর দরবারে কোটি কোটি শোকর, সাত মাসও টিকতে পারে নাই। গণভবন থেকে হেলিকপ্টারে করে ঐ যে উড়াল দিয়েছে, আর আসতে পারে নাই।'

‘দেশে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই’
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশে অর্থনৈতিক স্থবিরতা চলছে। দেশি-বিদেশি বিনিয়োগ সেভাবে হচ্ছে না। বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিস্থিতি প্রয়োজন। সেদিক থেকে চিন্তা করলে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তাই আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটি রোডম্যাপ দেবে যে কী কী সংস্কার কতদিনে মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে।

সবাই ঐক্যবদ্ধ থেকে নির্বাচন আদায় করতে হবে: রুমিন ফারহানা
বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সবার এখন ঐক্যবদ্ধ থাকার সময়। ষড়যন্ত্র বন্ধ হয়নি। আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারি, তাহলে আন্দোলনের বিজয় ধূলিসাৎ হয়ে যাবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো ষড়যন্ত্রকারীর শক্তি নাই আমাদেরকে পরাজিত করে।