
ব্যাংকিং সিস্টেমে ভার্চুয়াল মুদ্রা কেনাবেচা চলছেই; হাজার কোটি টাকা পাচারের শঙ্কা
ভার্চুয়াল মুদ্রা কেনাবেচা ও ব্যবহার দেশের আইনে অবৈধ। অথচ চাইলেই অনলাইন ব্যাংকিং অথবা সরাসরি ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠিয়ে কেনা যাচ্ছে এ মুদ্রা। অপেক্ষাকৃত সহজ ও গোপন করা যায় বলে এ পদ্ধতিতে হাজার হাজার কোটি টাকা পাচারের শঙ্কা তৈরি হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট: ভেঙে পড়ার শঙ্কায় মোবাইল ও এমএফএস সেবা
দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ ও ডিজেল সংকটে ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে মোবাইল সেবা। এর ফলে যোগাযোগ, ব্যাংকিং থেকে শুরু করে ভেঙে পড়তে পারে এমএফএস সেবাও। গুরুত্বপূর্ণ এ খাতকে ঠিক রাখতে অগ্রাধিকার ভিত্তিতে এখনই ব্যবস্থা নেয়ার দাবি মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলোর।

যেসব এলাকায় আজও ব্যাংক খোলা, জেনে নিন লেনদেনের সময়সূচি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে (Ready-made Garment Industry) কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে আজও (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম (Banking Activities) চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের (Bangladesh Bank) বিশেষ নির্দেশনা অনুযায়ী, রপ্তানি বিল সংক্রান্ত কাজ সচল রাখতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস লেনদেন, যা জানালো কেন্দ্রীয় ব্যাংক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) টাকার অবৈধ ব্যবহার এবং ভোট কেনাবেচা রোধে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)। নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে টানা ৯৬ ঘণ্টা বা ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং (Internet Banking) এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (Mobile Financial Services - MFS) লেনদেনে বিশেষ সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

ইলেকট্রনিক ব্যাংকিংয়ে এনপিএসবি ও বিইএফটিএন কী?
ব্যাংকিংয়ে ইলেকট্রনিক লেনদেন বলতে নগদ অর্থ ব্যবহার না করে কম্পিউটার বা মোবাইল ফোনের মতো প্রযুক্তি ব্যবহার করে অর্থ আদান-প্রদানকে বোঝায়। এর মধ্যে এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং (ইন্টারনেট ব্যাংকিং) এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মতো বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত। এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই দ্রুত এবং নিরাপদে লেনদেন করতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের সামনে বাণিজ্যিক ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি চলছে
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত পদোন্নতিতে ১০ নম্বর প্রদান সংক্রান্ত সার্কুলার বাতিল বা সংশোধনের দাবিতে মানববন্ধন করছেন রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংকসমূহের কর্মকর্তারা। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করছেন ব্যাংক কর্মকর্তারা।

ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদনপত্র আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের
দেশের ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ ও ব্যাংকিং খাতের উদ্ভাবনকে ত্বরান্বিত করতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদনপত্র গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের দেয়া হচ্ছে সিআইপি মর্যাদা, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ
দেশে পটপরিবর্তনের পর অবৈধ পথ পরিহার করে বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। অন্যদিকে, প্রবাসী বাংলাদেশিদের সিআইপি মর্যাদা দেয়ায় রেমিট্যান্সে আসছে ইতিবাচক পরিবর্তন। এক লাখ ডলার পাঠানোর শর্তে সিআইপি আবেদনের সুবিধা থাকায় প্রতি বছর বাড়ছে এ সংখ্যা। এতে করে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ার সম্ভাবনা দেখছেন তারা।

ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খাঁন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন মো. ওমর ফারুক খাঁন। এর আগে তিনি ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং এনআরবি ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গতকাল রোববার (৩ আগস্ট) তার এমডি নিযুক্ত হওয়ার এ তথ্য প্রকাশ করা হয়।

টেকসই উন্নয়নে ‘ভালো অর্থনৈতিক অনুশীলন’ বজায় রাখার আহ্বান বাণিজ্য উপদেষ্টার
অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে ভালো অর্থনৈতিক অনুশীলন (গুড ইকোনমিক প্রাক্টিস) বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ (শুক্রবার, ১৮ জুলাই) সকালে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস কাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্যান্টস (সাফা) ইন্টারন্যাশনাল কনফারেন্স-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সময় এ আহ্বান জানান তিনি।

দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এনসিপির নতুন ওয়েবসাইট
দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার, ৪ জুন) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ ওয়েবসাইটটি প্রকাশ করা হয়।

বাংলাদেশে চালু হচ্ছে স্মার্টফোনভিত্তিক আর্থিক লেনদেন গুগল পে
এখন পর্যন্ত দেশের ব্যাংকিং অবকাঠামোর সাথে গুগল ওয়ালেটের সমন্বয় না থাকায় বাংলাদেশে চালু করা সম্ভব হয়নি গুগল পে সেবা। তবে অবশেষে বাংলাদেশে আসছে গুগল পে। এই উদ্যোগ দেশের আর্থিক লেনদেনের খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে।