বৈশ্বিক বাজার
২০২৮ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (বুধবার, ১ জুলাই) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের (বুটেক্স) নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ইউরোপমুখী নয়াদিল্লি

ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ইউরোপমুখী নয়াদিল্লি

যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পথে এগোচ্ছে ভারত। এরই মধ্যে এটিকে ‘মাদার অব অল ডিলস’ হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা। এছাড়াও, বর্তমান ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যেই চুক্তিটি ইতিবাচক হবে বলে মনে করেন তারা। এটি বাস্তবায়ন হলে দুই পক্ষের প্রায় ২০০ কোটি মানুষের মুক্তবাজার তৈরি হবে।

টেসলাকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ইভি বিক্রেতা বিওয়াইডি

টেসলাকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ইভি বিক্রেতা বিওয়াইডি

প্রথমবারের মতো টেসলাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি ইভি বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে চীনের বিওয়াইডি। গত বছর বিবেচনায় এ সাফল্য বৈশ্বিক বিদ্যুৎচালিত গাড়ির বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিএনবিসির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দুবাইয়ে শেষ হলো ৫ দিনব্যাপী গালফুড মেলা

দুবাইয়ে শেষ হলো ৫ দিনব্যাপী গালফুড মেলা

দুবাইয়ে শেষ হলো ৫ দিনব্যাপী গালফুড মেলা। মেলায় বাংলাদেশি ৪১টি প্রতিষ্ঠান এবার সাড়ে তিন কোটি ডলার ক্রয়াদেশ পেয়েছে। যা গতবছরের তুলনায় অর্ধেকেরও কম। ব্যবসায়ীরা বলছেন, ভিসা জটিলতায় বাংলাদেশি ক্রেতা না পাওয়ায় ক্রয়াদেশ কমেছে। মেলায় পর্যাপ্ত জায়গা না থাকারও অভিযোগ ব্যবসায়ীদের। তবে আগামী বছর আরো বড় পরিসরের ভেন্যু ঘোষণা দিয়ে এবারের আসরের ইতি টেনেছে সংশ্লিষ্টরা।

আমিরাতের শীতকালীন সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যালে বাংলাদেশ

আমিরাতের শীতকালীন সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যালে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল ভিলেজে চলছে শীতকালীন সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যাল। মেলায় অংশ নেয়া দেশগুলো সুযোগ পাচ্ছে বৈশ্বিক বাজারে নিজস্ব পণ্য প্রদর্শনী ও সংস্কৃতি তুলে ধরার। এবারের মেলায় আছে বাংলাদেশেরও নাম।