বৈশ্বিক নিরাপত্তা
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান বজায় রাখার ঘোষণা কিম জং উনের

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান বজায় রাখার ঘোষণা কিম জং উনের

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই বিশ্বের বুকে নিজেদের অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার মতে, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তা ও জটিলতা মোকাবিলায় এর বিকল্প নেই। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন কিম জং উন। শুধু তাই নয়, পারমাণবিক নিরস্ত্রীকরণের জি ৭-এর আহ্বানকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা পাঠানোয় পিয়ংইয়ংয়ের সমালোচনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা পাঠানোয় পিয়ংইয়ংয়ের সমালোচনা

এপেক শীর্ষ সম্মেলন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোকে সেনা ও অস্ত্র সহায়তা পাঠানোয় পিয়ংইয়ংয়ের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানরা। শুক্রবার (১৫ নভেম্বর) পেরুর লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা এপেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনের বৈঠকে তারা আশঙ্কা করেন, উত্তর কোরিয়া-রাশিয়ার জোট বৈশ্বিক নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হতে পারে। একইদিনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে আলাদা বৈঠকে সিউল-বেইজিং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।