
চাকরির সংকটে বাড়ছে যুক্তরাজ্যজুড়ে উদ্বেগ, বেকারত্ব ১১ বছরের সর্বোচ্চ
যুক্তরাজ্যে যুব বেকারত্ব ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চাকরির সুযোগ কমে যাওয়ায় ১০ লাখের বেশি তরুণ শিক্ষা ও কর্মসংস্থানের বাইরে রয়েছে। অর্থনৈতিক চাপ, কর বৃদ্ধি ও কর্মী ছাঁটাইয়ের কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

আলোচনায় ‘তেলাপোকা জনতা পার্টি’; কেন যোগ দিচ্ছে ভারতের হাজারো তরুণ?
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশটিতে এক নজিরবিহীন বিদ্রূপাত্মক রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছে। প্রধান বিচারপতি এক শুনানির সময় বেকার যুবকদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার তরুণ ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি) নামক একটি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধে চাকরি হারিয়েছেন ২০ লাখ মানুষ: ইরানের উপ শ্রমমন্ত্রী
চলমান যুদ্ধের প্রভাবে ইরানে ২০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির উপ শ্রমমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মদী। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় আগে থেকেই নাজুক অবস্থায় থাকা দেশটির অর্থনীতি এই যুদ্ধের কারণে গভীর সংকটে পড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘দেশের শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা গতানুগতিক ধারায় চলায় বেকারত্ব বাড়ায় কর্মসংস্থান সৃষ্টিতে সামঞ্জস্য রাখতে পারছে না। শিক্ষা বেকারত্ব বাড়ানোর জন্য নয়, বরং তা কমানো ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য। এজন্য শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে।

এআই যুগে চাকরির ঝুঁকি; মোকাবিলায় লন্ডনের একদল যুবকের ‘অভিনব’ প্রস্তুতি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র যুগে যখন চাকরি হারানোর ভয় জেঁকে বসেছে কর্মজীবীদের মধ্যে, তখন এ চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করছেন লন্ডনের একদল তরুণ। পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি ও ইঞ্জিনিয়ারিং পেশার জন্য নিজেদের প্রস্তুত করছেন তারা। এতে বেকারত্বের হার কমবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের।

নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখতে তরুণদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার
আত্মবিধ্বংসী সভ্যতা থেকে বেরিয়ে এসে একটি নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে 'তিন শূন্য' তত্ত্বের ওপর আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারপ্রধান।

ঐতিহাসিকভাবে সর্বনিম্ন বেকারত্বের বছর ২০২৪
২০২৪ সালে সারাবিশ্বে ঐতিহাসিকভাবে মাত্র ৫ শতাংশ ছিল বেকারত্ব হার। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনে ৭৪ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি
নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থান তৈরির দিক থেকে গত বছর নেতৃস্থানীয় পর্যায়ে ছিল চীন। আগামীতেও দেশটিতে কর্মসংস্থান তৈরিতে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হোয়াইট হাউসের দখল ফিরে পেতে ইলন মাস্কের পথে হাঁটছেন ট্রাম্প
হোয়াইট হাউসের দখল ফিরে পেতে এবার মার্কিন ধনকুবের ইলন মাস্কের জনপ্রিয়তায় ভর করলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এলে ইলন মাস্ক তার প্রশাসনের ব্যয় সংকোচনের দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিলেন তিনি। এছাড়া অবৈধ অভিবাসী ইস্যুতে প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে আবারও তীরবিদ্ধ করলেন ট্রাম্প। আর কামালা বলছেন, অভিবাসীদের নিয়ে মার্কিনদের মনে ভয় ও বিভাজনের শিখা জ্বালানোর পায়তারা করছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে, অবৈধ অভিভাসী ও মাদকচোরাচালান ঠেকাতে আরও কঠোর হওয়ার ঘোষণা দিলেন কামালা।

সপ্তাহের সেরা সরকারি-বেসরকারি চাকরি
দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে। এমন হতাশার মাঝেও কিছু সরকারি-বেসরকারি-উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠান আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় আপডেট রাখতে হবে।

বিদেশি বিনিয়োগে ভরসা করলেও পাকিস্তান ছাড়ছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো
ভিপিএনের অতিরিক্ত ব্যবহারে পাকিস্তানজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। ইন্টারনেট সেবা ব্যাহতের ঘটনায় পাকিস্তান থেকে অফিস গুটিয়ে নিচ্ছে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান। যদিও দেশের অর্থনীতিকে সচল করতে বিদেশি বিনিয়োগের ওপর ভরসা করছে দেশটির সরকার।

গাজার ৮০ শতাংশ মানুষ কর্মহীন
গাজার ৮০ শতাংশ মানুষ এখন কর্মহীন, যত দিন যাচ্ছে বাড়ছে বেকারত্ব। যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনজুড়ে বেকার হয়েছে কমপক্ষে ৫০ শতাংশ মানুষ। আন্তর্জাতিক শ্রম সংস্থা ( আইএলও) বলছে, অঞ্চলটিতে বেকারত্বের প্রকৃত চিত্র আরও ভয়াবহ।