বৃষ্টিপাতের পূর্বাভাস
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ের পূর্বাভাস

সারা দেশে বর্ষার আবহ তৈরি হওয়ার মাঝেই দিনের শেষভাগে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ১০ জুন) সন্ধ্যার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ধেয়ে আসছে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়। এই সময়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে বিধায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা দেয়া হয়েছে (Bangladesh Weather Forecast Storm Update Today)।

আজ রাতেই দেশের যে ১২ জেলায়  ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আজ রাতেই দেশের যে ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

বৈশাখের বিদায়লগ্নে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের (Rainfall) দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ (বুধবার, ৬ মে) রাতের মধ্যে দেশের ১২টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় (Kalbaishakhi Storm) ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (Warning Signal No. 1) দেখাতে বলেছে।

ভারতে ৫০ বছরের মধ্যে এবার বৃষ্টিপাত ১০৯ শতাংশ বেশি হবে

ভারতে ৫০ বছরের মধ্যে এবার বৃষ্টিপাত ১০৯ শতাংশ বেশি হবে

ভারতে গত ৫০ বছর ধরে সেপ্টেম্বরের গড় বৃষ্টিপাতের চেয়ে এবার ১০৯ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে। এতে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে দেশটির গ্রীষ্মকালীন ফসল, যা তোলার কথা সপ্তাহ দু'একের মধ্যেই।

ভারতের ত্রিপুরার বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১

ভারতের ত্রিপুরার বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১

ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। বন্যার পানি এখনও বিপজ্জনক অবস্থায় থাকায় এখনও আশ্রয়কেন্দ্রে আছেন এক লাখের বেশি মানুষ। মণিপুরেও অতিরিক্ত বৃষ্টিতে কয়েকটি স্থানে বন্যা দেখা দিয়েছে। টানা দুই দিনের বৃষ্টিপাতে রাস্তাঘাট তলিয়ে গেছে গুজরাটেও। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এই অঞ্চলে দুর্যোগ আরও বাড়বে।