‘খারাপ সময় যতই আসুক, ফুটবল নিয়ে সেলেসাওদের স্বপ্ন দেখা কখনো থামে না’
বিশ্বকাপের মঞ্চে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের ক্ষতটা এখনো দগদগে। তবে খারাপ সময় যতই আসুক, ফুটবল নিয়ে সেলেসাওদের স্বপ্ন দেখা কখনো থামে না। নিউ ইয়ার্কে বিশাল এক লেগো ট্রফি উন্মোচনে এসে তেমনই এক বার্তা দিলেন ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। বললেন এটি শেষ নয় বরং নতুন শুরু। কোচ আনচেলত্তিকে আরও সময় দেয়ার তাগিদ এ কিংবদন্তির।