বিশেষ চাহিদাসম্পন্নদের প্রতি রাষ্ট্র দায়িত্ব পালন করেনি: রিজভী
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ২৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে বি স্ক্যানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।