Recent event
বিনাশ্রম কারাদণ্ড
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৯ জনকে কারাদণ্ড

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৯ জনকে কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৯ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ওই দণ্ডাদেশ প্রদান করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

মানিকগঞ্জে গাঁজাসহ বিএনপি নেতা আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

মানিকগঞ্জে গাঁজাসহ বিএনপি নেতা আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

মানিকগঞ্জ সদর উপজেলায় গাঁজাসহ মো. সোহাগ শিকদার (৩৫) নামে এক বিএনপি নেতাকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল।

পদ্মা নদীতে থেকে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

পদ্মা নদীতে থেকে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালিতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে এক তরুণকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ (শুক্রবার, ৬ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

প্রতারণার মামলায় ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

প্রতারণার মামলায় ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

প্রতারণার মামলায় ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় দেন। দণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নেত্রকোণায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনকে আটক

নেত্রকোণায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনকে আটক

নেত্রকোণার দুর্গাপুর সোমেশ্বরী নদীর বালুমহাল থেকে অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের দায়ে আজ (রোববার, ২৫ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত ১৬ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও নদী থেকে উত্তোলনকৃত প্রায় ১১শ' ফুট বালু জব্দ করা হয়েছে। দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান।

রাস্তা খোঁড়াখুঁড়ি ও এডিসের লার্ভা পাওয়ায় দু'জনকে সাজা

রাস্তা খোঁড়াখুঁড়ি ও এডিসের লার্ভা পাওয়ায় দু'জনকে সাজা

অনুমোদন ছাড়া সিটি করপোরেশনের রাস্তা খুঁড়ে নিজ বাসায় পানির সংযোগ নেয়ায় মো. শহিদুল ইসলাম নামের একজনকে ৭ দিন এবং এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন একটি ভবনের ঠিকাদার ইমাম হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) পৃথক পৃথক আদালত এ সাজা দেন।