জ্বালানি নিষেধাজ্ঞা: ক্ষতির মুখে কিউবার পর্যটন খাত
ট্রাম্পের জ্বালানি নিষেধাজ্ঞায় মুখ ধুবড়ে পড়েছে কিউবার পর্যটন খাত। অ্যাভিয়েশন ফুয়েলের তীব্র সংকট ও কিউবা ভ্রমণে বিভিন্ন দেশের সতর্কতা জারির কারণে, হাভানার পর্যটন স্পটগুলোতে এখন সুনসান নীরবতা। ধস নেমেছে হোটেল ও গাড়ি ব্যবসাতেও। বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক কারবারি। জ্বালানি সংকটের চাপে দেশটিতে বিদ্যুৎ ঘাটতিও ভয়াবহ রূপ নিচ্ছে।