Recent event
বিদেশি অপারেটর
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগের ঘোষণা

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগের ঘোষণা

চুক্তির মেয়াদ শেষ হলেও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগে শিগগিরই দরপত্র আহ্বান করা হচ্ছে না। নানা জটিলতায় আবারও সরাসরি ক্রয় পদ্ধতিতে বর্তমান অপারেটরের মেয়াদ বাড়ানোর দিকেই এগুচ্ছে কর্তৃপক্ষ। যদিও নতুন অপারেটর নিযুক্ত না হওয়া পর্যন্ত সীমিত সময়ের জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এনসিটিতে অপারেটর নিয়োগের ঘোষণা দিয়েছিলেন বন্দর চেয়ারম্যান। কিন্তু সংক্ষিপ্ত সময়ে জন্য বিনিয়োগ আগ্রহী নয় কেউ। এ পরিস্থিতিতে দেশি-বিদেশি যাই হোক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দ্রুত দক্ষ অপারেটর নিয়োগের দাবি বন্দর ব্যবহারকারীদের।

পতেঙ্গা কনটেইনার টার্মিনালে কাল ভিড়বে প্রথম বাণিজ্যিক জাহাজ

পতেঙ্গা কনটেইনার টার্মিনালে কাল ভিড়বে প্রথম বাণিজ্যিক জাহাজ

চুক্তির ছয় মাস পর চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার কাজ শুরু করছে সৌদি আরবের রেড সি গেইটওয়ে টার্মিনাল। আগামীকাল ১০ জুন রপ্তানি পণ্য নিতে এই টার্মিনালে প্রথম বাণিজ্যিক জাহাজ ভিড়বে। এর মাধ্যমে টার্মিনাল পরিচালনায় প্রথমবারে মতো সক্ষমতার প্রতিযোগিতায় নামবে দেশি ও বিদেশি অপারেটর। বন্দরে এ ধরনের প্রতিযোগিতা বাড়লে পণ্য পরিবহন খরচ যেমন কমবে, তেমনি সেবার মান ও বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।