দিল্লিতে বিজিবি–বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক আগামী সপ্তাহে
ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বছরে দুইবার অনুষ্ঠিত মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকের প্রথম দফা আগামী ৮ থেকে ১১ জুন ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে এমনটাই নিশ্চিত করেছে দেশটির সরকারি সূত্র।