বর্ণবৈষম্য

বর্ণবৈষম্য মামলায় হেরে গেলেন অস্ট্রেলীয় নেতা পলিন হ্যানসন
এক মুসলিম সিনেটরের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার মামলায় দায়ের করা আপিল খারিজ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার একটি আদালত। অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থি নেতা পলিন হ্যানসন সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি বংশোদ্ভূত সিনেটর মেহরিন ফারুকিকে ‘পাকিস্তানে ফিরে যান’ বলে মন্তব্য করেছিলেন। এই মন্তব্যকে বর্ণবৈষম্যমূলক ঘোষণা করে ২০২৪ সালে দেয়া রায় বহাল রেখেছেন আদালত। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানকর্মী বরখাস্ত
তিন কৃষ্ণাঙ্গ যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করেছে আমেরিকান এয়ারলাইন্স।