
বরগুনায় ৬ ফুট লম্বা দাঁড়াশ সাপ উদ্ধার, হরিণঘাটায় অবমুক্ত
বরগুনার পাথরঘাটায় কামারহাট বাজারসংলগ্ন এলাকা থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বন বিভাগ। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সকালে উদ্ধার করা সাপটি হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

সাঈদীর মামলার বাদী মানিকের দাফন সম্পন্ন, পেয়েছেন গার্ড অব অনার
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয়দের বাধার মুখে দীর্ঘ সময় তার আটকে থাকলেও অবশেষে প্রশাসনের সহযোগীতায় ‘গার্ড অব অনার’ দেয়ার পর নিজ বাড়িতেই তার দাফন সম্পন্ন হয়।

বরগুনায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ২৫
কুয়াকাটায় পর্যটন কার্নিভালে যোগ দিতে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি।

বরগুনায় নিখোঁজের দু’দিন পর নদীতে ভেসে এলো জেলের মরদেহ
বরগুনার আমতলীতে ট্রলার থেকে পায়রা নদীতে পড়ে নিখোঁজের দু’দিন পর জেলে মো. ওমর আলী গাজীর (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

ইলিশ ধরার সরঞ্জাম সরাতে গিয়ে পায়রায় নিখোঁজ জেলে
ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগের দিন বরগুনার আমতলীতে পায়রা নদীতে জাল ও মাছ ধরার সরঞ্জাম অপসারণ করতে গিয়ে ওমর আলী গাজী (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

বরগুনায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২
বরগুনার সোনারবাংলা এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

বরগুনায় ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যু; জনবল সংকটে স্বাস্থ্যসেবা
উপকূলীয় জেলা বরগুনায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। মশার কামড়ে প্রাণ হারিয়েছে বরগুনার বেতাগী উপজেলার গাবতলী এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোসা. জান্নাতী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্তানের এই অকালমৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একইসঙ্গে সঠিক ও সময়মতো চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন স্বজনরা।

বরগুনায় ক্লাস চলাকালে ‘হিস্টিরিয়ায়’ আক্রান্ত হয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৯
বরগুনার লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ৯ জনকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের জিম্মায় বাড়ি পাঠানো হয়েছে।

পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ইলিশ সরবরাহে ধস, রাজস্ব আয়ে ধাক্কা
বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ধস নেমেছে রূপালী ইলিশের সরবরাহে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের সংগৃহীত মাছের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় কমেছে সাড়ে ৫ শতাংশের বেশি। শুধু ইলিশ অবতরণই কমেছে প্রায় ৪০ শতাংশ। নির্বিচারে পোনা নিধন ও অবৈধ ট্রলিংয়ের মতো মানবসৃষ্ট কারণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনকেও দায়ী করছেন জেলেরা। মাছের এই আকালে বাজার মূল্যের পাশাপাশি ধাক্কা খেয়েছে সরকারের রাজস্ব আয়ও।

লোডশেডিং ও তাপদাহে বরগুনায় বিপর্যস্ত পোলট্রি শিল্প
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি তীব্র তাপদাহে বরগুনায় বিপর্যয়ের মুখে পড়েছে পোলট্রি শিল্প। দীর্ঘ লোডশেডিং এবং অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে প্রতিদিন মারা যাচ্ছে মুরগি। অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি পোলট্রি ফিডের দাম বেড়েছে ১০০ টাকা। উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি পাইকারি বিক্রিতে মন্দায় খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকে।

বরগুনায় শিক্ষার্থীকে পিটিয়ে দাঁত ভেঙে দেয়ার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
বরগুনার বেতাগীতে আলোচিত ও চাঞ্চল্যকর পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে মারধর করে তিনটি দাঁত ভেঙে দেয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ (সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প)। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।