
নাটকীয়তা আর অব্যবস্থাপনার মাঝেই শুরু হচ্ছে ফুটবল লিগ
বাংলাদেশ ফুটবল লিগ যেন এক নাট্যমঞ্চ। যেখানে ফুটবল মূল আকর্ষণ হওয়ার কথা থাকলেও বাইরের ঘটনাতেই আলোচনা-সমালোচনা বেশি। নতুন মৌসুমে সুষ্ঠুভাবে সব শুরুর আশা থাকলেও তাতে গুঁড়েবালি। বরং নানা প্রশ্ন আর অব্যবস্থাপনার মাঝেই শুরু হচ্ছে ২০২৬-২৭ মৌসুম।

সময় পিছিয়েও লিগ শুরু নিয়ে শঙ্কা; বাফুফের সিদ্ধান্তে ক্লাবের আপত্তি
তিন সপ্তাহ পিছিয়ে দেয়ার পরেও লিগ শুরুর অবস্থায় নেই বাফুফে। জাতীয় দলের খেলোয়াড়রা না থাকায় লিগ যথাসময়ে শুরু হবে না বলেই মনে করেন ফর্টিস এফসি কোচ মাসুদ পারভেজ কায়সার। আর আসিয়ান কাপের আগে ঘরোয়া ফুটবল শুরু না হওয়াতে জাতীয় দলও বিপাকে পড়বে বলেই মন্তব্য এই কোচের।

তারকায় শক্তিশালী মোহামেডান, এবার চোখ শিরোপায়
উৎসব করেই বাংলাদেশ ফুটবল লিগের এবারের আসরের দল-বদলের আনুষ্ঠানিকতা সারল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। দলে ভিড়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা, ক্লাব কর্মকর্তারা চান শিরোপা ঘরে তুলতে।

ভুটান নারী ফুটবল লিগে ৫ গোল করে ম্যাচসেরা কৃষ্ণা
ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের দাপট চলছে। মঙ্গলবার (৫ আগস্ট) ফুটসেলিং হিরোস ওমেন্স ফুটবল ক্লাবকে ১২-০ গোলে হারিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড।

ইপিএলে স্টোক সিটির বিপক্ষে নামছে হামজার শেফিল্ড
ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে স্টোক সিটির বিপক্ষে মাঠে নামছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। যদিও শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হার ব্লেডসদের, তবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় শেফিল্ড।

লিভারপুলকে হারিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন নিউক্যাসেল ইউনাইটেড
লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ ফুটবল লিগ কাপের শিরোপা জিতলো নিউক্যাসেল ইউনাইটেড। খেলার ৪৫ মিনিটে নিউক্যাসলের হয়ে প্রথম গোল করেন ড্যান বার্ন। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার ইসাক।

সিরি'আ লিগে ম্যাচ পরিচালানায় সবাই নারী
ইতালিয়ান ফুটবল লিগ সিরি'আতে প্রথমবারের মতো সব নারী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করলো আয়োজকরা। যা লিগটিতে এক অনন্য নজির গড়লো। ফলে ইন্টার মিলান আর তুরিনোর ম্যাচেটি ইতিহাসের সাক্ষি হয়ে রইলো।