Recent event
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন
যুদ্ধ শুরুর পর হামাসে যোগ দিয়েছে প্রায় ১৫ হাজার সদস্য

যুদ্ধ শুরুর পর হামাসে যোগ দিয়েছে প্রায় ১৫ হাজার সদস্য

যুদ্ধ শুরু পর থেকে গেল ১৬ মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসে যোগ দিয়েছে প্রায় ১৫ হাজার সদস্য। অথচ হামাস নির্মূল ছিল ইসরাইলের অন্যতম লক্ষ্য। বিশ্লেষকদের মতে, এই সময়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে হামাস। যা ইসরাইলের জন্য হুমকি হিসেবে রয়ে যাচ্ছে। এদিকে, যুদ্ধবিরতি বাস্তবায়নকে ইসরাইলের বড় পরাজয় হিসেবে দেখছে হামাস।

ইরানে গুপ্ত হামলায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া

ইরানে গুপ্ত হামলায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে সেনাবাহিনীর একটি ভবনে গাইডেড মিসাইল ছুড়ে হত্যা করা হয় তাকে। হানিয়ার পাশাপাশি হত্যা করা হয় তার দেহরক্ষীকেও। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামিক বিপ্লবী গার্ডস ও হামাস।