
সময় পিছিয়েও লিগ শুরু নিয়ে শঙ্কা; বাফুফের সিদ্ধান্তে ক্লাবের আপত্তি
তিন সপ্তাহ পিছিয়ে দেয়ার পরেও লিগ শুরুর অবস্থায় নেই বাফুফে। জাতীয় দলের খেলোয়াড়রা না থাকায় লিগ যথাসময়ে শুরু হবে না বলেই মনে করেন ফর্টিস এফসি কোচ মাসুদ পারভেজ কায়সার। আর আসিয়ান কাপের আগে ঘরোয়া ফুটবল শুরু না হওয়াতে জাতীয় দলও বিপাকে পড়বে বলেই মন্তব্য এই কোচের।

কুয়েতের গরমে বাড়তি সুবিধা দেখছেন ফর্টিস সভাপতি, লক্ষ্য এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল
এএফসি চ্যালেঞ্জ লিগে কুয়েতের কন্ডিশনকে ইতিবাচক হিসেবে দেখছেন ফর্টিস সভাপতি শাহীন হাসান। শক্ত প্রতিপক্ষ হলেও গ্রুপ নিয়ে সন্তুষ্ট তারা। 'সি' গ্রুপে ফর্টিসের প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া, কুয়েতের কুয়াদসিয়া এসসি ও তাজিকিস্তানের রিগার-তাদএজেড। গ্রুপ পর্বের সব ম্যাচই হবে কুয়েতে। দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে এখন টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন ফর্টিস সভাপতি।

মুরাসকে হারিয়ে ফর্টিসের ঐতিহাসিক সাফল্য, এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশ
ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চেও নতুন ইতিহাস লিখলো ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের বাঁচা-মরার লড়াইয়ে কিরগিজিস্তানের পরাশক্তি মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছেন মাসুদ পারভেজের শিষ্যরা।

আন্তর্জাতিক মঞ্চে ফর্টিস এফসির নতুন ইতিহাস
ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চেও নতুন ইতিহাস লিখলো ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের বাঁচা-মরার লড়াইয়ে কিরগিজস্তানের পরাশক্তি মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছেন মাসুদ পারভেজের শিষ্যরা।

এএফসি চ্যালেঞ্জ লীগে ফর্টিস ও পুলিশ এফসি: এশিয়ার মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিরা
ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার আঙিনায় প্রথমবারের মতো পা রাখছে বাংলাদেশের দুই ক্লাব ফর্টিস এফসি এবং বাংলাদেশ পুলিশ এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ সামনে রেখে নিজেদের সেরাটা উজাড় করে দিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দুই দলের ফুটবলাররা।