
‘অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় এক বোর্ডের কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত বাস্তবসম্মত নয়’
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিবৃতি
বিরূপ আবহাওয়ার মধ্যও এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের পাঠানো প্ৰতিবেদনের ওপর ভিত্তি করেই চট্টগ্রাম ব্যতীত অন্য সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় একটি বোর্ডের কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয় বলেও এ বিবৃতিতে উল্লেখ করা হয়।

ভারতে সাময়িকভাবে টেলিগ্রাম বন্ধ ঘোষণা
ভারতে সাময়িকভাবে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্লক করা হয়েছে। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র টেলিগ্রামে আগেই ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে এর ফল বাতিল করেছে সরকার।

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস; বিরোধীদলগুলোর তোপের মুখে বিজেপি
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে আটক করা হয়েছে। এদিকে পুনঃপরীক্ষার কার্যক্রম বিচারিক তত্ত্বাবধানে পরিচালনা করতে সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। আর প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসসহ বিরোধীদলগুলোর তোপের মুখে ক্ষমতাসীন বিজেপি। অন্যদিকে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে দিল্লি, কেরালা, বেঙ্গালুরুসহ ভারতের বিভিন্ন রাজ্যে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে পরীক্ষার প্রজ্ঞাপন জারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি কোর্সের পূর্ণমানের ৮০ শতাংশ নম্বর ফাইনাল পরীক্ষায়, ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নে বরাদ্দ থাকবে। আজ (রোববার, ৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নাটোরে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষার্থীদের বিক্ষোভ
নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। আজ (শনিবার, ২২ মার্চ) সকালে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ কেন্দ্রে নিয়োগ পরীক্ষা শেষে ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ করেন তারা। এসময় আজকের মধ্যে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিও করেন তারা।

এবারও ঢাবি ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব
বরাবরের মতো প্রশ্ন ফাঁসের গুজব নিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা।