
ফ্রান্সে প্রমোদতরি অবরুদ্ধ, ১৭০০ যাত্রী ও ক্রু আটকা
ফ্রান্সের বোর্দো বন্দরে একটি প্রমোদতরিতে এক বৃদ্ধ যাত্রীর মৃত্যুর পর সেটিকে অবরুদ্ধ করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ। ‘অ্যাম্বিশন’ নামের ওই জাহাজের ১ হাজার ৭০০ জনের বেশি যাত্রী ও ক্রুকে আপাতত জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে না। ধারণা করা হচ্ছে, সংক্রামক ‘নোরোভাইরাস’-এর প্রভাবে ওই যাত্রীর মৃত্যু হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরি: স্পেনে যাত্রীদের নামানো শুরু
হান্টভাইরাস সংক্রমণের শিকার একটি প্রমোদতরি থেকে যাত্রীদের নামিয়ে আনার কাজ শুরু করেছে স্পেন। আজ (রোববার, ১০ মে) তেনেরিফ উপকূলের কাছে নোঙর করা ওই জাহাজটি থেকে প্রথমে স্পেনের নাগরিকদের ছোট নৌকায় করে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য দেশের নাগরিকদেরও সরিয়ে নেয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হান্টাভাইরাস আক্রান্ত তিনজনকে সরিয়ে নেয়া হলো; প্রমোদতরি ভিড়বে স্পেনে
হান্টাভাইরাস সন্দেহে আক্রান্ত এক ব্রিটিশ চিকিৎসকসহ তিন ব্যক্তিকে প্রমোদতরি ‘এমভি হন্ডিউস’ থেকে চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নেদারল্যান্ডসের পথে থাকা ডাচ পতাকাবাহী ওই জাহাজ থেকে এক ব্রিটিশ ও এক ডাচ ক্রু এবং একজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভূমিকম্পের পর গ্রিসের সান্তোরিনিতে পৌঁছালো প্রথম প্রমোদতরী
কয়েকশ' ভূমিকম্পের জেরে মাসব্যাপী পর্যটন বন্ধ থাকার পর গ্রিসের সান্তোরিনিতে পৌঁছালো প্রথম প্রমোদতরী। রোববার (২২ মার্চ) এজিয়ান সাগর তীরবর্তী দ্বীপটিতে পৌঁছান প্রায় ১২০০ পর্যটক, যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক।