প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
ওকাপের মিডিয়া ফেলোশিপ পেলেন ‘এখন টেলিভিশনের’ সাংবাদিকসহ ৬ জন

ওকাপের মিডিয়া ফেলোশিপ পেলেন ‘এখন টেলিভিশনের’ সাংবাদিকসহ ৬ জন

অভিবাসন ও অভিবাসী শ্রমিকদের নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ছয় সাংবাদিককে ‘ওকাপ মিডিয়া ফেলোশিপ ২০২৬’-এর জন্য নির্বাচিত করা হয়েছে।

বোয়েসেলের মাধ্যমে বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

বোয়েসেলের মাধ্যমে বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (শুক্রবার, ২৮ আগস্ট) এ তথ্য জানানো হয়।

লিবিয়া থেকে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ১৭০ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। আজ (বুধবার, ২৪ জুন) ভোর ৫টা ২০ মিনিটে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট যোগে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

‘সরকারের নির্বাচনি ইশতেহার এখন জাতীয় অঙ্গীকার-কর্মসূচিতে পরিণত হয়েছে’

‘সরকারের নির্বাচনি ইশতেহার এখন জাতীয় অঙ্গীকার-কর্মসূচিতে পরিণত হয়েছে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেছেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে এই ইশতেহারের যে অংশটুকু এই মন্ত্রণালয়ের ক্ষেত্রে সম্পৃক্ত রয়েছে তার সফলভাবে বাস্তবায়ন করা এখন আমাদের জন্য বাধ্যতামূলক।’ আজ (বুধবার, ১১ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নির্বাচনি ইশতেহার মতে, বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ শ্রমিক বান্ধব করার প্রক্রিয়া ও করণীয় বিষয়ক’ অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান মন্ত্রী আরিফুল হকের

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান মন্ত্রী আরিফুল হকের

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে টিম-ওয়াইজ একসঙ্গে কাজ করতে হবে। প্রথম ৬ মাসের মধ্যে কী কী কাজ করা সম্ভব হবে, তার অগ্রাধিকার তালিকা করতে হবে।

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিলের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (সোমবার, ১০ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে মন্ত্রণালয়ের নানা সিদ্ধান্ত

জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে মন্ত্রণালয়ের নানা সিদ্ধান্ত

জাপানে জনশক্তি প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘জাপান সেল’ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত এক চিঠিতে জানানো হয়, গত ৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

অদক্ষ কর্মী পাঠানোয় বহির্বিশ্বে তুলনামূলক কম বেতন পান বাংলাদেশিরা

অদক্ষ কর্মী পাঠানোয় বহির্বিশ্বে তুলনামূলক কম বেতন পান বাংলাদেশিরা

অদক্ষ কর্মী পাঠানোর কারণে বহির্বিশ্বের কর্মক্ষেত্রে তুলনামূলক কম বেতন পান বাংলাদেশি কর্মীরা। এই সংকট থেকে উত্তরণে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে কি-না জানতে চাইলে, দুবাইয়ে সফরকালে এখন টেলিভিশনকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির কথা ভাবছে অন্তর্বর্তী সরকার।

বিমানবন্দরে প্রবাসীরা ভিআইপি মর্যাদা পাবেন: আসিফ নজরুল

বিমানবন্দরে প্রবাসীরা ভিআইপি মর্যাদা পাবেন: আসিফ নজরুল

এখন থেকে বিমানবন্দরে প্রবাসীরা ভিআইপি মর্যাদা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। আগামী ১ মাসের মধ্যেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ছাত্র-জনতার সাথে সংহতি প্রকাশ করে যারা চাকরি খুইয়েছেন এমন ৮৭ জনকে কর্মসংস্থানেরও সুযোগ করে দিচ্ছে সরকার।

প্রবাসী আয় বাড়লেও স্থানীয় বিনিয়োগে অবদান যৎসামান্য

প্রবাসী আয় বাড়লেও স্থানীয় বিনিয়োগে অবদান যৎসামান্য

প্রবাসী আয় দেশের আর্থ-সামাজিক বিকাশের অনুঘটক। তাই গত ৫ দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রবাসী আয় মুখ্য ভূমিকা পালন করে আসছে। সময়ের পালাবদলে প্রতিনিয়তই বাড়ছে প্রবাসী আয়ের পরিমাণ। কিন্তু আনুপাতিক হারে কি স্থানীয় বিনিয়োগে এই খাতের অবদান বেড়েছে? বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয়ের বিনিয়োগ স্থানীয়ভাবে এখনও আশানুরূপ নয়। ফলে দেশের অঞ্চলভিত্তিক প্রবৃদ্ধি ও শ্রমবাজারে পড়ছে নেতিবাচক প্রভাব।

কোইকার সাথে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা চুক্তি সই

কোইকার সাথে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা চুক্তি সই

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সাথে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।