প্রজ্ঞাপন জারি
পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন

পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। এর আগে এ পদে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো?

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে-স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এই আদেশটিকে আনুষ্ঠানিকভাবে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ (Service Pay and Allowances Order 2026) নামে অভিহিত করা হয়েছে (9th Pay Scale Gazette Notification 2026)।

বিদেশে পাচার সম্পদের ফ্রিজ অ্যাকাউন্টের বিষয়ে মতামত দিতে ৭ সদস্যের কমিটি

বিদেশে পাচার সম্পদের ফ্রিজ অ্যাকাউন্টের বিষয়ে মতামত দিতে ৭ সদস্যের কমিটি

বিদেশে পাচার হওয়া সম্পদের মধ্যে আদালত কর্তৃক ফ্রিজ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরকারের কর আদায়ের বিষয়ে মতামত ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। গতকাল (রোববার, ১৩ সেপ্টেম্বর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

ভূমি প্রশাসনে সহকারী কমিশনার পদে ব্যাপক রদবদল, প্রজ্ঞাপন জারি

ভূমি প্রশাসনে সহকারী কমিশনার পদে ব্যাপক রদবদল, প্রজ্ঞাপন জারি

ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলিপূর্বক পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ২ সেপ্টেম্বর এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।আজ (রোববার, ২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌহিদ আহমেদ।

তিন জেলার ডিসি প্রত্যাহার

তিন জেলার ডিসি প্রত্যাহার

তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করা হয়।

নিয়োগের চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিয়োগের চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিয়োগের চার দিনের মাথায় পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান। আজ (সোমবার, ৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

প্রবাসী-বান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

প্রবাসী-বান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রবাসী-বান্ধব সেবা নিশ্চিত করতে সরকার একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে। আজ (শনিবার, ২৫ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়াতে উচ্চপর্যায়ের কমিটি

ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়াতে উচ্চপর্যায়ের কমিটি

ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং এ সংক্রান্ত আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করতে সুপারিশ দিতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। আজ (রোববার, ১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান। আজ (রোববার, ২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘নজরুল বর্ষ’ পালন করবে সরকার, প্রজ্ঞাপন জারি

‘নজরুল বর্ষ’ পালন করবে সরকার, প্রজ্ঞাপন জারি

চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

দুই জেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দুই জেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদীয় আসন দুটিতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।