Recent event
পেজার ও ওয়াকি টকি
লেবাননে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা, নিহত বেড়ে ৩৫৬

লেবাননে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা, নিহত বেড়ে ৩৫৬

আহত ১২শ' ছাড়িয়েছে

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা ৩৫৬ জন ছাড়িয়েছে। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়াও হামলায় আহতের সংখ্যা ১ হাজার ২শ' ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্যানুযায়ী ২০০৬ সালের পর ইসরাইল-হিজবুল্লাহ্‌ দ্বন্দ্বের সবচেয়ে ভয়াবহ হতাহতের দিন এটি।

লেবাননে ডিভাইস বিস্ফোরণ, পণ্য উৎপাদন ও সরবরাহ নিয়ে শঙ্কা

লেবাননে ডিভাইস বিস্ফোরণ, পণ্য উৎপাদন ও সরবরাহ নিয়ে শঙ্কা

লেবাননে হিজবুল্লাহ’র ব্যবহৃত পেজার ও ওয়াকি-টকিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস বিস্ফোরণের পর বিশ্বব্যাপী প্রযুক্তি পণ্য উৎপাদন ও সরবরাহে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। বাড়ছে উদ্বেগ। প্রযুক্তি পণ্যকে প্রাণঘাতি অস্ত্রে রূপ দেয়ার নজিরবিহীন এ দৃষ্টান্ত ভবিষ্যতে হুমকি হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। একইসঙ্গে, অ্যাপল, স্যামসাং এর মতো টেক জায়ান্টগুলোর ওপরও এর প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের।