পেঁয়াজের বাজার

মৌসুম শেষের আগেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার
হঠাৎ করেই পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি অন্তত ১০ টাকা। মৌসুম শেষ হওয়ার আগেই পেঁয়াজের সরবরাহ কমার কথা বলছেন ব্যাপারীরা। অক্টোবর-নভেম্বর মাসে পেঁয়াজের দাম বাড়লেও এবার দুমাস আগেই দামের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পেঁয়াজ আবাদে সরকারের নানান প্রণোদনা স্বত্বতেও লোকসানের অভিযোগ অনেকের। আবার চাহিদার তুলনায় বেশি উৎপাদনের পরও এভাবে দাম বাড়াটা অস্বাভাবিক-বলছেন বাজার বিশেষজ্ঞরা।

পেঁয়াজের ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় খুশি কুষক
নাটোরের ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছেন চাষিরা। ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় খুশি তারা। কৃষি বিভাগের প্রত্যাশা, নতুন পেঁয়াজ বাজারে এলেই উর্ধ্বমুখী পেঁয়াজের বাজার দর কমবে।