পুনর্বাসন
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ (শুক্রবার, ১৭ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

পুনর্দখল ঢামেকের আশপাশের ফুটপাত, সান্ধ্যকালীন বাজার নিয়ে ভাবছে সরকার

পুনর্দখল ঢামেকের আশপাশের ফুটপাত, সান্ধ্যকালীন বাজার নিয়ে ভাবছে সরকার

প্রশাসকের দখলমুক্ত ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই আবারও পুনর্দখল ঢাকা মেডিকেলের প্রধান সড়কসহ আশপাশের ফুটপাত। এসব হকার ও ভাসমান দোকানিরা চান পুনর্বাসনের ব্যবস্থা। হকারদের পুনর্বাসনে সান্ধ্যকালীন বাজারের বিষয়ে সরকার ভাবছে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক।

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের একযুগেও নিশ্চিত হয়নি ক্ষতিগ্রস্তদের চিকিৎসা আর পুনর্বাসন

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের একযুগেও নিশ্চিত হয়নি ক্ষতিগ্রস্তদের চিকিৎসা আর পুনর্বাসন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৩ বছর। সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৭ শ্রমিক। দীর্ঘ একযুগেও ক্ষতিপূরণ, চিকিৎসা আর পুনর্বাসন নিশ্চিত হয়নি ক্ষতিগ্রস্তদের। যাতে মানবেতর জীবনযাপন করছেন বেশিরভাগ ক্ষতিগ্রস্ত পরিবার। এমনকি শাস্তিও নিশ্চিত হয়নি অবেহলাজনিত অভিযুক্তদের।

চাঁদপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের মুন্সিরহাট বাজারে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় জেলা পরিষদ এবং সড়ক ও জনপদের জায়গায় গড়ে তোলা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেয়।

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে সেনাবাহিনীর পুনর্বাসন

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে সেনাবাহিনীর পুনর্বাসন

যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিহাটি গ্রামে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের ১৪ পরিবারকে পুনর্বাসন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগুনে ক্ষতিগ্রস্ত ১৯টি ঘর নির্মাণসহ পুড়ে যাওয়া সকল আসবাবপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে তাদের।

‘সব শহীদদের সম্মান ও পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে’

‘সব শহীদদের সম্মান ও পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে’

জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদদের সম্মান ও পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (মঙ্গলবার, ১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নতুন বাংলাদেশ গড়তে দৃড় প্রতিজ্ঞ সশস্ত্র বাহিনী

নতুন বাংলাদেশ গড়তে দৃড় প্রতিজ্ঞ সশস্ত্র বাহিনী

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, 'বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বিমান বাহিনী দেশ মাতৃকার মহান সেবায় সর্বদা সচেষ্ট রয়েছে। আকাশপথে সর্বদা নিজেদের প্রস্তুত রাখার পাশাপাশি দেশে-বিদেশে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।'

নাটোরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে মতবিনিময় সভা

নাটোরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে মতবিনিময় সভা

জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের পুনর্বাসনে মতবিনিময় সভা করেছে নাটোর জেলা প্রশাসন। আজ (বুধবার, ১৮ জুন) বিকেলে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ডাক্তার-কর্মচারীদের ধর্মঘট; হামলার অভিযোগ

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ডাক্তার-কর্মচারীদের ধর্মঘট; হামলার অভিযোগ

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালককে কার্যালয়ে অবরুদ্ধ করার জেরে ধর্মঘট করেছেন হাসপাতালটির ডাক্তার, নার্স ও কর্মচারীরা। এতে আজ (বুধবার, ২৮ মে) সকাল থেকেই চক্ষু বিজ্ঞানে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। বেলা ১২টার দিকে অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

আ.লীগ নিষিদ্ধের দাবিতে আত্মপ্রকাশ করছে জুলাই ঐক্য

আ.লীগ নিষিদ্ধের দাবিতে আত্মপ্রকাশ করছে জুলাই ঐক্য

জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি বাস্তবায়নে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ঘোষণা হবে আজ। ঐক্যবদ্ধ জাতীয় জোটটির নাম দেওয়া হয়েছে জুলাই ঐক্য।

ফ্যাসিবাদী আ.লীগ বাংলাদেশে ৫টি গণহত্যা চালিয়েছে: মামুনুল হক

ফ্যাসিবাদী আ.লীগ বাংলাদেশে ৫টি গণহত্যা চালিয়েছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে ৫টি গণহত্যা পরিচালনা করেছে। আজ (রোববার, ২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মাঠে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।