জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সার্বিক তত্ত্বাবধানে এবং ‘আইসিটি অ্যান্ড মিডিয়া’ শাখার প্রযুক্তিগত সহায়তায় এসব ফোন উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরি (জিডি) যাচাই করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল এবং আইডি শনাক্ত ও উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড। থানাভিত্তিক উদ্ধার তালিকায় সদর থানায় ৬টি, ইন্দুরকানীতে ৫টি, মঠবাড়িয়ায় ৬টি, নাজিরপুরে ৪টি, কাউখালীতে ১টি এবং ভান্ডারিয়ায় ৪টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া একটি মোবাইলের মালিক স্কুলশিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘দুই মাস আগে হারিয়ে যাওয়া ফোনটা ফিরে পাবো ভাবতেই পারিনি। আজ ফোন হাতে পেয়ে অভিভূত।’
এসময় পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, ‘নাগরিকদের জানমালের নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল অপরাধ দমন ও হারানো সম্পদ উদ্ধারেও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



