মানিকগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের একটি বাসের চাপায় রিয়াদ হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার এক সঙ্গী। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকার আরসিএল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।