
১৪টি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
দেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করা সরকারের নির্বাচনি অঙ্গীকার ছিল এবং তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি এবং শিগগিরই বন্ধ পাটকলগুলো চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আজ (শনিবার, ১৪ মার্চ) পিরোজপুরে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

‘বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল সরকারিভাবে চালু হবে না’
বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সরকারিভাবে চালু হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) বেসরকারি খাতে লিজ দেওয়া খুলনার দৌলতপুর জুটমিল পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

পাটকলগুলোর উৎপাদনে ফেরায় শ্রমিকদের সন্তুষ্টি
বহুদিনের জং ধরে থাকা পাটকলে আবার ঘুরতে শুরু করেছে চাকা। ফিরেছে কর্মচাঞ্চল্য। খুলনার ৩টিসহ ৬টি পাটকল এখন পুরোদমে উৎপাদনে। লোকসানি এসব প্রতিষ্ঠানকে মুনাফায় ফেরানোর আশা নতুন মালিকপক্ষের। পাটপণ্যকে লাভজনক করতে ৩০ বছরের জন্য ইজারার মাধ্যমে এ পাটকলগুলোকে বেসরকারিখাতে ছেড়ে দিলো সরকার।

দেশের পাটের পণ্য রপ্তানি হচ্ছে ১৩৫ দেশে
দেশের পাটজাত পণ্য এখন রপ্তানি হচ্ছে ১৩৫টি দেশে। প্রতিনিয়তই গবেষণার মাধ্যমে আসছে নতুন পাটজাত পণ্য। রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হয় প্রদর্শনী।

খুলনায় আবারও চালু হচ্ছে পাটকল
খুলনায় আবারও চালু হচ্ছে পাটকল। তবে এবার পাটকলগুলো ইজারার মাধ্যমে পরিচালনা করবে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এরইমধ্যে দুইটি পাটকলে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। এদিকে পাটকল চালুর খবরে খুশি শ্রমিকরা।